ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি লন্ডনের বিলাসবহুল হোটেলে অত্যাধিক মাদক সেবনে সৌদি প্রিন্সের মৃত্যু এমপি নজরুলের ভিডিওকাণ্ডে গ্রেফতার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

উন্মাদ হয়ে নতুন থিওরি নিয়া আসছে, ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’: উপদেষ্টা ফারুকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

এবার ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে চালানো হত্যাকাণ্ডসহ নানা অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যত এগিয়ে আসছে ততই নতুন ‘থিওরি’ আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেওয়া নির্দেশনার একটি অডিও ক্লিপ সম্প্রতি প্রচার হয় বিবিসিতে, ওই অডিও শেয়ার করে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন উপদেষ্টা।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, বিচারের রায় ঘনিয়ে আসার পর উন্মাদ হয়ে এখন নতুন থিওরি নিয়া আসছে, ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও দলটির নেতাদের উদ্দেশে উপদেষ্টা লেখেন, বাংলাদেশের মানুষকে কি ডিমেনশিয়া আক্রান্ত মনে হয় ওদের?

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। ওইদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট গঠিত হয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাসহ তার দলের নেতা–কর্মীদের বিরুদ্ধে বিচার চলছে আদালতে। শিগগিরই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

উন্মাদ হয়ে নতুন থিওরি নিয়া আসছে, ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’: উপদেষ্টা ফারুকী

আপডেট সময় ১২:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫