ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি ব্রেনের ফোলা কমেনি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: চিকিৎসক হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক ফয়াসলই আমাকে হাদির কাছে নিয়ে গিয়েছিল: ফয়সালের সহযোগী জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভাজন করা যাবে না ফিরছেন তারেক রহমান, বাসভবন-অফিস প্রস্তুত বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে বিএনপির দলীয় স্লোগান, ইউএনওর বাধা ওসমান হাদিকে গুলি করা ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

তিন-চার বছরের মধ্যে সম্পূর্ণ ‘মুসলিম’ হতে যাচ্ছে নিউইয়র্ক সিটি: সিনেটর টমি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

এবার প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে জোরান মামদানির নিউ ইয়র্ক সিটি নির্বাচনে মেয়র পদে জয়ের তিন দিন পর বর্ণবাদী মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল। অ্যালাবামার সিনেটর টিউবারভিল মন্তব্য করেছেন, নিউইয়র্ক সিটি ২০২৯ সালের মধ্যে ইসলামি ভূখণ্ডে পরিণত হবে।

এদিকে স্টিভ ব্যাননের ‘ওয়ার রুম’ নামের পডকাস্টে রিপাবলিকান আইনপ্রণেতা টিউবারভিল, যিনি অ্যালাবামার পরবর্তী গভর্নর হওয়ার আশা করছেন, তিনি বলেন- নিউইয়র্কে কী ঘটল, তা মাত্র দেখলাম আমরা। আমরা নিউইয়র্ককে হারিয়েছি। তিন থেকে চার বছরের মধ্যে এটি সম্পূর্ণ মুসলিম হয়ে যাবে। তারা এটাই চায়। মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সহজে হারিয়ে মেয়র পদে জয়ী হন। তার এই জয়ে বড় ভূমিকা রেখেছে নগরকে সাশ্রয়ী করার প্রতিশ্রুতি।

এনওয়াই ডেইলি নিউজ জানিয়েছে, সিনেটর টিউবারভিল দৃশ্যত মনে করছেন, ৯ শতাংশের মতো মুসলিমের সিটি নিউইয়র্কে মুসলিমদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেওয়া হবে। ৭১ বছর বয়সী রক্ষণশীল এ রাজনীতিক আরও বলেন, তারা (মুসলিমরা) সেখানে তাদের জন্য সবকিছু বিনা মূল্যে পেতে যাচ্ছে এবং তারা দেশজুড়ে ছড়িয়ে পড়তে যাচ্ছে।

সিনেটর হিসেবে টিউবারভিলের অভিষেক হয় ২০২১ সালে। অবার্ন ইউনিভার্সিটি ফুটবল টিমের কোচিং করে তিনি অ্যালাবামায় ব্যাপক পরিচিতি পান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাদির দ্রুত ফেরার সম্ভাবনা নেই, লম্বা সময় থাকতে হতে পারে আইসিইউতে: ডা. রাফি

তিন-চার বছরের মধ্যে সম্পূর্ণ ‘মুসলিম’ হতে যাচ্ছে নিউইয়র্ক সিটি: সিনেটর টমি

আপডেট সময় ০৪:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫