ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

বগুড়ায় মাজার জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করলেন মীর স্নিগ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

এবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকে রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ.) এর মাজার জিয়ারত করে তিনি এই রাজনৈতিক যাত্রার সূচনা করেন।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর স্নিগ্ধ জানান, তরুণদের সঙ্গে নিয়ে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনাই তার লক্ষ্য। এ জন্যই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বিএনপি অদূর ভবিষ্যতে আরও শক্তিশালী আন্দোলন ও সংগঠন গড়ে তুলবে তিনি আশা প্রকাশ করেন।

মাজার জিয়ারত শেষে মীর স্নিগ্ধ শিবগঞ্জের শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা বিএনপি আয়োজিত ছাত্র-জনতার সমাবেশে অংশ নেন। সেখানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। উপজেলা বিএনপির এতে সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

বগুড়ায় মাজার জিয়ারতের মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করলেন মীর স্নিগ্ধ

আপডেট সময় ০৫:৫৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫