ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে নারীজাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে ‘মুরতাদ’‘কাফের’ আখ্যা দিয়ে একটি পোস্ট শেয়ার করেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে করা এ পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

যোগাযোগ করা হলে তিনি জানান, সাজিদ হাসান নামের একজনের করা একটি পোস্ট শেয়ার করে নিজের ক্যাপশনে ওই মন্তব্য লিখেছেন। তাঁর দাবি—“ওই পোস্ট পড়ে মনে হয়েছে, বেগম রোকেয়া ইসলামবিদ্বেষী ছিলেন। বড় আলেমদের ভেরিফিকেশনে গেলেই বিষয়টি বোঝা যাবে।”

বেগম রোকেয়ার লেখালেখি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর লেখা একটি উপন্যাস তিনি পড়েছেন।

এদিকে বিষয়টি নিয়ে রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, “এটা তাঁর ব্যক্তিগত মতামত। অনেকের ভালো লাগবে না। ব্যক্তিগতভাবে আমি এ ধরনের মন্তব্য সমর্থন করি না।”

শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বেগম রোকেয়া ছিলেন উপমহাদেশের নারীশিক্ষা, মানবিক মূল্যবোধ ও প্রগতির অন্যতম অগ্রদূত। তিনি কখনোই ধর্মবিদ্বেষী ছিলেন না; বরং কুসংস্কার, বৈষম্য ও অজ্ঞতার বিরুদ্ধে লড়াই করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজের

রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা

আপডেট সময় ০৬:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫