ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৩০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সাতকানিয়ার ৩০ বছর বয়সী এনি আক্তার। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নগরের পিপলস হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া এই নবজাতকদের মধ্যে রয়েছে দুই ছেলে ও তিন মেয়ে।

পরিবার জানায়, দীর্ঘদিন সন্তান না হওয়ায় তারা রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমির পরামর্শ নেন। তার নির্দেশনায় ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতি গ্রহণের প্রথম মাসেই সফলতা আসে।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া পাঁচ নবজাতক ও মা বর্তমানে সুস্থ আছেন। তবে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে নবজাতকদের পার্কভিউ হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে।

জন্ম নেওয়া পাঁচ সন্তানের মধ্যে তিনজনের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম ও ১ কেজি ৪০০ গ্রাম এবং বাকি দুজনের ওজন ১ কেজি করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজের

১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী

আপডেট সময় ০৬:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫