ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৮৫১ বার পড়া হয়েছে

শিক্ষকদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ব্যাহত হওয়ায় শীতকালীন ছুটির কিছু দিন বাতিল করা হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে ১, ২, ৩ ও ৪ ডিসেম্বর নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে, যে সব বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, সেগুলোতে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ছাড়া ৩ দিন) শীতকালীন ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি ১১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার ব্যাহত হওয়ার কারণে ছুটি বাতিল করে সেই দিনগুলোতে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজের

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

আপডেট সময় ০৯:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫