ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

চীনে মোটা অংকের ঘুষ নেয়ার অভিযোগে এক সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্ট এই তথ্য জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, বাই তিয়ানহুই ২০১৪ থেকে ২০১৮ সালে চায়না সিটিক ফাইন্যানসিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ওই সময়ে তিনি অবৈধভাবে ১৫ কোটি ৬০ লাখ ডলার ঘুষ গ্রহণ করেন।

সরকারি উচ্চপদে থাকার সুযোগের সুযোগ নিয়ে এই বিপুল অর্থ নেওয়ায় তাকে গত বছরের মে মাসে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। সর্বোচ্চ আদালতে আপিল করলেও তা খারিজ হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

চীনের শি জিং পিং প্রশাসন সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি দমন অভিযানও জোরদার করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাফেজের

চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০৮:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫