ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

আ.লীগের নিরপরাধ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থী হারুনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৪০৮ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদের হয়রানি বা গ্রেপ্তার করা হলে জনসাধারণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

হারুনুর রশীদ বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনও প্রতীক নেই। ফলে আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবেন, সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তারা চাইলে জামায়াতে ইসলাম বা বিএনপিকে ভোট দিতে পারেন। কিন্তু কেউ যদি আওয়ামী লীগ করেন এই অজুহাতে তাকে হয়রানি করা হয় বা ধরে নিয়ে যাওয়া হয়, তা মেনে নেয়া হবে না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে আওয়ামী লীগ করার অভিযোগ তুলে মানুষকে হয়রানি করা হয়েছে। তাই আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা নেই, তাদের যেন কোনোভাবেই হয়রানি করা না হয়। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমি নিজেই থানা ঘেরাও করব।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সময় আমরা ঘরে বসে থেকেও মামলা খেয়েছি। এখন যদি নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় আটক করা হয়, তাহলে পার্থক্য কোথায়? এই দেশে আওয়ামী লীগের লোকজন বাস করে সবাই কি অপরাধী? নির্বাচিত হলে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার অঙ্গীকার করে হারুনুর রশীদ বলেন, আমার শক্তি হবে জনগণ।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে কোনও অন্যায়, চাঁদাবাজি বা দখলদারি চলবে না। আমি বিএনপি করি বলে বা এমপির লোক বলে কেউ অন্যায় করলে ছাড় পাবে না। মানুষকে নিরাপত্তা দিতে থানা বা ভূমি অফিসে ঘুষ দেওয়ার সংস্কৃতি আর দেখতে চাই না। তিনি যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই পরিবর্তনের জন্য আপনাদের সমর্থন দরকার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

আ.লীগের নিরপরাধ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি বিএনপি প্রার্থী হারুনের

আপডেট সময় ০২:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬