ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয় নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

ক্ষমতায় গেলে শিক্ষিত নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি: তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

এবার বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন, আর পরবর্তীতে মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি এনেছেন। তিনি আরও জানিয়েছেন, ‘আমরা ক্ষমতায় গেলে শিক্ষিত নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের তরুণ সমাজের অনেক প্রতিভা রয়েছে। তাদের কাজ আমরা ফেসবুক বা টিকটকে দেখতে পাই। এই প্রতিভার জন্য কিছু নীতি নির্ধারণ করা প্রয়োজন। আমরা ভাবছি, কীভাবে তাদের ইনকাম নিশ্চিত করা যায়।’

তিনি আরও উল্লেখ করেন, ‘যারা দেশে ছিলেন, তারা অবশ্যই রাজনৈতিক পরিস্থিতি আমার চেয়ে ভালো জানেন। তবে আমি একেবারেই কিছু জানি না—এটি সত্য নয়। আমারও একটি ধারণা রয়েছে।’ তারেক রহমান বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে এই মতপার্থক্য নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করতে পারি।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ

ক্ষমতায় গেলে শিক্ষিত নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি: তারেক রহমান

আপডেট সময় ০৩:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬