ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় সংঘর্ষ, আহত ১৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণ ছিল ফুচকা খাওয়ার পর টিস্যু না পাওয়া।

ঘটনাটি ঘটে সোমবার (৯ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত, উপজেলার পাঠানপাড়া এলাকায়

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে সরাইল পাঠানপাড়া এলাকায় স্থাপিত শিশুদের রাইড কেন্দ্রিক ভিড়ের মধ্যে ‘এরাবিয়ান ফুচকা হাউজ’ নামের একটি দোকানে কোট্টাপাড়া এলাকার যুবক রাব্বী ফুচকা খান।

খাওয়ার পর হাত মোছার জন্য টিস্যু চাইলে দোকান মালিক মজিবুর পাঠান জানান, টিস্যু নেই। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা হাতাহাতিতে গড়ায়।

খবরটি দ্রুত কোট্টাপাড়া ও পাঠানপাড়া এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া অংশে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন এবং এ সময় দুই ঘণ্টা ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান জানান,“খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতজন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে বলা সম্ভব হয়নি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় সংঘর্ষ, আহত ১৫

আপডেট সময় ০৩:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫