ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধ/র্ষণ, চার পুলিশ সদস্যের বি’রু’দ্ধে ব্যবস্থা গ্যাস না পেয়ে সিএনজি চালকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন কমলো এলপিজির দাম, সন্ধ্যা থেকেই কার্যকর

তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে: প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৩১ বার পড়া হয়েছে

আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ রাখা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন বিষয়ে প্রস্তুতি বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে।

তিনি বলেন, ১৬ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে। পুলিশের মনোবল বাড়াতে তাদের ইনটেনসিভ প্রশিক্ষণও দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাস আইন-শৃঙ্খলা বাহিনী আরো তৎপর হবে।

এ সময় ডেপুটি প্রেসসচিব আজাদ মজুমদার বলেন, বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা বাদ দিয়ে অন্য কর্মকর্তাদের নিয়োগ করা হবে। এ ছাড়া নির্বাচনের সময় এক থানার পুলিশকে অন্য থানায় দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনারও পরিকল্পনা চলছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রেই পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার পাশাপাশি কঠোর মনিটরিংয়েরও ব্যবস্থা করা হবে। ভোটের দিন ইন্টারনেটও সচল থাকবে বলে জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ

তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে: প্রেস সচিব

আপডেট সময় ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫