ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত এক সমুদ্রে দুই নিয়ম, নিষেধাজ্ঞা নিয়ে জেলেদের যত ক্ষোভ ১৭ বছর ধরে ক্ষুধার্ত বিএনপি এখন পারলে যেন পুরো বাংলাদেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল-আলহামদুলিল্লাহ’ ইসরায়েলের বর্বরতা: ২১ হাজারের বেশি ফিলিস্তিনি শিক্ষক-শিক্ষার্থী নিহত মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক গুলশান লেকই যদি ঠিক করতে না পারি, সারাদেশ কীভাবে ঠিক করব: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক প্রশ্নের উত্তর

হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে শীঘ্রই: উপদেষ্টা মাহফুজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও নিয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (৯ জুলাই) রাত ৮টা ৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে শীঘ্রই। সত্য প্রকাশিত হবেই।’

এর আগে বিবিসির অনুসন্ধানী ইউনিট ‘বিবিসি আই’ ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিং প্রকাশ করে, যেখানে শেখ হাসিনাকে বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীকে ‘প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি’ দিতে শোনা যায়। ফাঁস হওয়া ওই অডিও গত বছরের ১৮ জুলাই শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে একজন অজ্ঞাত সরকারি কর্মকর্তার সঙ্গে কথোপকথনের সময় রেকর্ড হয় বলে জানিয়েছে বিবিসি।

এদিকে বিবিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং আন্তর্জাতিক অডিও ফরেনসিক প্রতিষ্ঠান ‘ইয়ারশট’—দুই পক্ষই রেকর্ডিংটির সত্যতা নিশ্চিত করেছে। বিশেষজ্ঞদের মতে, অডিওতে কোনো সম্পাদনার ছাপ নেই, বরং এটি স্বাভাবিক ফোনালাপ, যা সম্ভবত স্পিকারে বাজিয়ে রেকর্ড করা হয়েছিল।

ব্রিটিশ মানবাধিকার আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন, ‘এই রেকর্ডিংগুলো শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রমাণ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলোর সত্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে শীঘ্রই: উপদেষ্টা মাহফুজ

আপডেট সময় ০২:৩৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫