ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’

ছাত্রশিবি প্যানেলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে নাই: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১০০০ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘অংশগ্রহণ করেনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমার জানামতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে নাই।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির—এই ব্যানারে এবারের ডাকসু নির্বাচনে কোনো প্যানেল দেওয়া হয়েছিল কি না—এ প্রশ্ন তুলে বিএনপির এ নেতা বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে ঘোষণা দিয়ে ছাত্ররা নির্বাচনে অংশগ্রহণ করেছে। অন্য কয়েকটি দল, এমনকি ইসলামী আন্দোলন নামে একটি দল প্যানেল করেছে। কেউ কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে প্যানেল করেছে। কেউ সমন্বিত শিক্ষার্থী সংসদ নামে করেছে। কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে।’

সালাহউদ্দিন বলেন, ‘যারা আজ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট—এই ব্যানারে জয়ী হয়েছে, আমি ব্যক্তিগতভাবে তাদের অভিনন্দন জানাই। বহুদিন পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি।’

জাতীয় রাজনীতিতে ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘যাঁরা অতীতে ডাকসুতে নির্বাচিত হয়েছেন, তাঁরা বৃহৎ কোনো দলের ছাত্রসংগঠন না হলে জাতীয় রাজনীতিতে আসতেই পারেননি। কারও নাম নেব না। ডাকসুতে ভিপি, জিএস হয়েছেন—এমন নেতা জাতীয় রাজনীতিতে আছেন। কেউবা হারিয়ে গেছেন।

‘তাঁদের মধ্যে যাঁরা বৃহৎ রাজনৈতিক সংগঠনের অন্তর্ভুক্ত ছিলেন, তাঁদের কেউ কেউ জাতীয় সংসদে এসেছেন। বাকিরা এখন পর্যন্ত লড়াই করছেন, সংগ্রাম করছেন আসার জন্য। কিন্তু এখন পর্যন্ত কামিয়াব হননি। এটাই হচ্ছে বাংলাদেশের জাতীয় রাজনীতি ও ছাত্ররাজনীতির একটা পোস্টমর্টেম, বিশ্লেষণ। তবে এটা আমি বলি, বাংলাদেশে এখন পর্যন্ত যেসব রাজনৈতিক পরিবর্তন হয়েছে, ছাত্ররাজনীতির মধ্য দিয়েই তা হয়েছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা

ছাত্রশিবি প্যানেলে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে নাই: সালাহউদ্দিন

আপডেট সময় ০৫:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫