ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন ডিজেলের দাম বাড়ানোর পরও লিটারে ৭০ টাকা ভতুর্কি দিতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী জামায়াতের চিঠিতে এমপি নজরুল ইসলামের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন ও তার স্ত্রীর একদিনের রিমান্ড অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন নামাজ পড়ে শিশু কলিকে ধর্ষণ, ১৫ মিনিটের মধ্যে হত্যা: তদন্ত কর্মকর্তা প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর আগে জ্যাকসন হাইটসে উত্তেজনা নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জ্বালানির দাম বাড়ায় যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

এটা আমার শেষ নির্বাচন, নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না: মির্জা ফখরুল 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশেই আমাদের জন্ম, এখানেই মৃত্যু হবে। নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না। গতকাল রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি। এবার ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়া হবে। ব্রিজ কনভার্ট, রাস্তাঘাটসহ মসজিদ মন্দিরের উন্নয়ন করা হবে। এটা আমার শেষ নির্বাচন। তাই শেষবারের মতো আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন।

তিনি আরও বলেন, এ দেশেই আমাদের জন্ম, এখানেই মৃত্যু হবে। নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাবো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হবো না, তা সংসদে গিয়ে পাস হবে।

তিনি বলেন, দেশে যত সংকট দেখছেন, সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

এটা আমার শেষ নির্বাচন, নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না: মির্জা ফখরুল 

আপডেট সময় ১০:৩৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫