ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ‘গুলি চালিয়েও অস্বীকার’, মোদি সরকারের বিরুদ্ধে প্রমাণ তুলে ধরলেন রাহুল মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত স্কুলছাত্র নিজেরই ছেলে পদত্যাগের পরও আজীবন পেনশনসহ রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আন্দোলনরত তরুণদের সঙ্গে ইনস্ট্রাগ্রামে যুক্ত হতে মন্ত্রীদের নির্দেশনা মোদির রাষ্ট্রপতির পদত্যাগপত্রের ভাষা ‘অস্বাভাবিক’: সন্দেহ শিশির মনিরের পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং সাহাবুদ্দিনের চিকিৎসা দেশেই সম্ভব: ডা. শফিক ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি

আ.লীগের নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে ৫২ স্থাপনায় নিরাপত্তা জোরদার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

এবার আ.লীগের নাশকতার আশঙ্কায় এবার চট্টগ্রামে ৫২টি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যাপক জোরদার করেছে আইনশৃঙ্খলাবাহিনী । একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় অঘটনের শঙ্কার কথা উঠে আসায় প্রশাসনও নড়ে চড়ে বসেছে । এদিকে, নাশকতা ঠেকাতে সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। এছাড়া রয়েছে পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত ট্যানেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, জ্বালানি তেলের প্রধান স্থাপনা এবং দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্নরিফাইনারি। একইসাথে রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা ও ঢাকা- চট্টগ্রাম জ্বালানি তেলের পাইপলাইনসহ জ্বালানি তেল সংশ্লিষ্ট নানা স্থাপনা। এছাড়া বিভিন্ন উপজেলায় রয়েছে একাধিক বিদ্যুৎকেন্দ্র।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে, জ্বালানি তেল সংশ্লিষ্ট এসব স্থাপনাগুলোতে নাশকতা চালানো হতে পারে। তাই না শকতা ঠেকাতে সতর্কঅবস্থানে থাকার কথা জানিয়েছেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হুমায়ূন কবির এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

এদিকে ঢাকা ও চট্টগ্রামে পরপর দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সারা দেশে আতঙ্ক ছড়িয়েছে। তাই বন্দরসহ আশপাশের এলাকায় নজরদারি জোরদার করার কথা জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো নির্দেশে বলা হয়েছে, নাশকতা, নৈরাজ্য বা রাষ্ট্রীয় স্থাপনায় হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই মাঠপর্যায়ের কর্মকর্তাদের অতিরিক্ত টহল, চেকপোস্ট স্থাপন ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

আ.লীগের নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে ৫২ স্থাপনায় নিরাপত্তা জোরদার

আপডেট সময় ১১:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫