ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

ভুলে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বললেন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‌জিয়াউর রহমানের ‘স্ত্রী’ সম্বোধন করেছেন মেহেদী হাসান সেলিম ভূঁইয়া নামের এক বিএনপি নেতা। এ ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল রোববার (৯ নভেম্বর) বিকেলের দিকে ওই ভিডিওটি ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসে সবার। এর আগে শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এই বক্তব্য দেওয়া হয়। বক্তব্য দেওয়া বিএনপি নেতা মেহেদী হাসান সেলিম ভূঁইয়া তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

এদিকে ১৪ সেকেন্ডের ভাইরাল বক্তব্যে ওই বিএনপি নেতাকে শোনা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এসময় পাশে থাকা অন্যরা তার ভুল শুধরে দেন। তিনি নতুন করে বক্তব্য শুরু করা মাত্রই ভিডিওটা রেকর্ড শেষ করা হয়।

তিতাস উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জাম সরকার। অনুষ্ঠানের একপর্যায়ে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার বক্তব্যের পালা এলে তিনি বক্তব্যের শুরুতেই বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

এ বক্তব্যের বিষয়ে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, বক্তব্য দিতে গিয়ে ভুলবশত জননেত্রী বেগম খালেদা জিয়া বলতে গিয়ে শেখ হাসিনার নাম চলে আসে। এটি ছিল একটি ‘স্লিপ অব টাং ’। আমি এর কারণে সবার কাছে ক্ষমাপ্রার্থী। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীবলেন, বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

ভুলে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘স্ত্রী’ বললেন বিএনপি নেতা

আপডেট সময় ১১:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫