ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা, বন্ধ থাকতে পারে খেলা নেইমারের মন খারাপ, নরওয়ে ম্যাচের আগে আনচেলত্তি দিলেন বড় বার্তা আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর খামেনির কফিনের ওপর আরবি লেখার অর্থ কী? বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান

রাজধানীর মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের ‘প্রবর্তনা’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে বাড়ি নং ০৬/০৮, স্যার সৈয়দ রোডে অবস্থিত ফরিদা আক্তারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি ও রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। মুহূর্তেই দুটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, “সকালে দুষ্কৃতিকারীরা গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

বিস্ফোরণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মেসি

রাজধানীর মোহাম্মদপুরে উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১২:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫