ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

দাকোপ থানার ওসি সিরাজুল ইসলামের স্ট্রোকে মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে দাকোপ উপজেলার চালনা বাজারের ভাড়া বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি বাংলাদেশ পুলিশে পরিদর্শক (বিপি-৮৬১১১৩৪০১৬) পদে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

দাকোপ থানার ওসি সিরাজুল ইসলামের স্ট্রোকে মৃত্যু

আপডেট সময় ১১:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫