ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী

জামায়াতের মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামী মুখে মুখে বিপ্লব বলে আর অন্তরে তাদের আওয়ামী লীগ বিরাজ করে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

এদিন নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অতীতে জামায়াত কিছু ভালো কাজ করলেও সেই সাফল্য বেশিদিন টেকেনি। ডাকসুর নির্বাচন শেষ হওয়ার দুই মাসের মধ্যেই তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। এখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভোট নিয়ে হেলিকপ্টারে ঘুরে ঘুরে সারা দেশে জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। এমন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব আমরা কখনো দেখতে চাইনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিশৃঙ্খলার জন্য দায়ী বিএনপি। তেমনি গত ১৫ বছরের শেখ হাসিনার দীর্ঘ শাসন টিকে থাকার পেছনেও বিএনপির ব্যর্থতাই অনেকাংশে দায়ী। যখন দেশের জন্য নতুন পথ তৈরি করতে চাইলাম, তখন তারা ইতিহাসের রং বদলে আবার সামনে এলো। এবার তারা তুলে ধরলো মুক্তিযুদ্ধের কার্ড, যা তাদের মুখে কখনোই সত্যিকারের উচ্চারিত হতে দেখিনি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে।

জামায়াতকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আর এখন এসেছে নতুন চেতনার ব্যবসাদার। তাদের উদ্দেশে বলতে চাই—বাংলাদেশে চেতনা দিয়ে রাজনীতি হয় না। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামায়াতে ইসলামীসহ প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশে দুর্নীতি করেছেন। আগে ছিল এক প্লেটে বসে খাওয়া, এখন প্লেট ভাগ কিন্তু এক পাতিলে তরকারি। তারা দুর্নীতির জন্য সমান দোষে দোষী। মানুষ এগুলো এখনো ভুলে যায়নি।

তিনি আরও বলেন, আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়। ভয় তো বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। তবে বাস্তবে কাউকে ভয় পাই না, সেজন্য অনলাইনে ভয় দেখায়। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৩০০ গডফাদার দিয়ে পার্লামেন্ট দখল করতে চায়। যারা দেশে আসতে ভয় পায়, তাদের আপনারা লাল কার্ড দেখাবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

জামায়াতের মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী লীগ: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১১:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫