ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মন্ত্রীত্ব হারিয়ে রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে ফিরলেন দীপেন দেওয়ান শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ ‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার এইচএসসিতে ৯ বোর্ডে একই প্রশ্ন, ফাঁস ঠেকাতে বাড়তি নজর ‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম ‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর

১৯৭১ সালের বিজয় উদযাপনে ভারতীয় বিমানবাহিনীর ‘এয়ার শো’ আয়োজন 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৩১৬ বার পড়া হয়েছে

গত ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ভারতের আসামে ‘এয়ার শো’ আয়োজন করেছে ভারতীয় বিমানবাহিনী। আসামের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে পূর্বাঞ্চলীয় বিমান কমান্ড এই ‘এয়ার শো’ আয়োজন করেছে। ভারতীয় বিমান বাহিনীর দক্ষতা, নির্ভুলতা ও পেশাদারিত্ব প্রদর্শন করাই এর লক্ষ্য। খবর এনডিটিভির।

এই প্রদর্শনীতে সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমান, ডর্নিয়ার ডো-২২৮ নজরদারি বিমান, আন্তোনভ এএন-৩২ পরিবহন বিমান, চিনুক ভারী-লিফট হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার সহ শক্তিশালী বিমান অংশ নিচ্ছে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ২ টা ৩০ টা পর্যন্ত এই শো হবে। এতে সামরিক ও বেসামরিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিমান বাহিনীর সাবেক সদস্য শো উপভোগ করছেন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়ার কথা রয়েছে।

এই অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের স্মরণে আলোচকচিত্র প্রদর্শনী এবং একটি চলচ্চিত্রও প্রদর্শন করা হবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পূর্বাঞ্চলীয় বিমান কমান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) নির্মম সামরিক অভিযান শুরু করার পর প্রায় ১ কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন।

যুদ্ধের শেষ পর্যায়ে মুক্তিবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর থেকে অপারেশনে নামে বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মন্ত্রীত্ব হারিয়ে রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে ফিরলেন দীপেন দেওয়ান

১৯৭১ সালের বিজয় উদযাপনে ভারতীয় বিমানবাহিনীর ‘এয়ার শো’ আয়োজন 

আপডেট সময় ১১:১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫