ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী

তারেক রহমান অচিরেই দেশে ফিরে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন, তেমনি রাজনীতির হাল ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, তারেক রহমান নতুন নতুন চিন্তা-চেতনার মাধ্যমে দেশের মানুষকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলেও আশা প্রকাশ করেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতা-কর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মির্জা আব্বাস বলেন, দেশের জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে খুব প্রয়োজন। তিনি একজন শিক্ষিত অভিভাবক, সকল দল এটা স্বীকার করে। এমনকি তুলনাহীন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন দলমত সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার অবিভাবক তিনি। অতীতে কাউকে নিয়ে এত কখনও দোয়া আয়োজন হতে দেখিনি। সব জায়গায় সবাই দোয়া করেছেন। সৃষ্টিকর্তার কাছে চাওয়া সকলের প্রার্থনা হোক তিনি ফিরে আসুক। এছাড়াও মির্জা আব্বাস বলেন, যারা সংস্কারের কথা বলে, তারা প্রকৃত অর্থে সংস্কার কী তা বোঝে না। তাদের কাছে সংস্কারের মানে কেবল ক্ষমতায় পৌঁছানো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

তারেক রহমান অচিরেই দেশে ফিরে মানুষের হাল ধরবেন: মির্জা আব্বাস

আপডেট সময় ১১:১৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫