ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার এইচএসসিতে ৯ বোর্ডে একই প্রশ্ন, ফাঁস ঠেকাতে বাড়তি নজর ‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম ‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর হোলি আর্টিজানের এক দশক, জ’ঙ্গি’বা’দ কতটা বদলেছে? এবার পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর

চিকিৎসায় ‘সাড়া দিচ্ছেন’ খালেদা জিয়া, আপডেট জানালেন ডা. জাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তাতে সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, “চিকিৎসকেরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সত্যিকার অর্থে সাড়া দিচ্ছেন। মনে রাখতে হবে, উনি একজন রোগী, তাই সকল বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।”

ডা. জাহিদ হোসেন গুজবের প্রতি সতর্ক থাকার আহ্বানও জানান। খালেদা জিয়া বর্তমানে ১৭ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।

মেডিকেল বোর্ডের সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে জটিলতা রয়েছে। কিডনির সমস্যার কারণে হিমোগ্লোবিন কমেছিল, যা এখন বেড়েছে; কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে এবং ফুসফুসেরও উন্নতি লক্ষ্য করা গেছে। তবে তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন।

খালেদা জিয়ার শাশুড়ি লন্ডন থেকে ঢাকায় এসে প্রতিদিন এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও মেডিকেল বোর্ডের সঙ্গে চিকিৎসার বিষয়ে যুক্ত রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চিকিৎসায় ‘সাড়া দিচ্ছেন’ খালেদা জিয়া, আপডেট জানালেন ডা. জাহিদ

আপডেট সময় ১০:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫