ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দল জোটবদ্ধভাবে লড়বেন। জোটটির অন্যতম অংশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। আর একই আসনে প্রার্থী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

তবে এই আসনটির বিষয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমঝোতার দিকে যাচ্ছে বলে জানা গেছে। এ কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারির আগে এই আসন থেকে জামায়াতে ইসলামী প্রার্থী তুলে নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এরই অংশ হিসেবে ওই প্রার্থীকে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যভুক্ত করেছে জামায়াতে ইসলামী।

সূত্র জানায়, কাউকে নির্বাচন পরিচালনা কমিটিতে রাখা হলে সাধারণত তিনি নির্বাচনের প্রার্থী হন না। সেই হিসেবে হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। জানা যায়, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া এই কমিটির সদস্যদের একজন হলেন অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। তিনি বরিশাল-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। এর আগে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

হাতপাখার ফয়জুল করীমের আসন থেকে প্রার্থী তুলে নিচ্ছে জামায়াত

আপডেট সময় ০১:১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬