ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত টাঙ্গাইলে মাদক ব্যবসায়ির বাড়ি ভেঙে দিল এলাকাবাসী

সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫৪৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা ২২ জানুয়ারি থেকে পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করব। ইসির তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার।

তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ করবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। এরআগে, গত সপ্তাহে স্থায়ী কমিটির এক বৈঠকে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত নেয় দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান

সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান

আপডেট সময় ০২:৩০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬