ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, আহত পলক জাতীয় গ্রিডে যুক্ত হলো ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে ‘বড় ছাড়’ দিতেই হবে: ফ্রান্স এবার প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহমুদ স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এবার ইরানের পাশে জোরালোভাবে দাঁড়ানোর ঘোষণা রাশিয়ার ড. ইউনূসের প্রটোকলের মেয়াদ শেষ হয়নি, ভিভিআইপি থাকবেন বছরজুড়েই

জামায়াত প্রার্থীর বাসায় পুলিশের অভিযান, ওসি প্রত্যাহারের দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

এবার ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামীর এক নেতার বাসায় পুলিশের অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দাগনভূঞা বাজার এলাকায় জামায়াত কর্মী ও শিক্ষক আব্দুর রহিমের (৭০) বাসায় দাগনভূঞা থানা পুলিশ অভিযান চালায়।

এই ঘটনার প্রতিবাদে ফেনী৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক সংবাদ সম্মেলনে বলেন, একজন সম্মানিত শিক্ষকের বাসায় এ ধরনের অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই ঘটনার দায় নিয়ে দাগনভূঞা থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এদিকে ডা. ফখরুদ্দিন মানিক আরও বলেন, এ ঘটনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিয়ে জনমনে শঙ্কা সৃষ্টি হয়েছে।

সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সৈয়দ মুমিদ রায়হান জানান, পুলিশ অভিযানটি একটি গোপন তথ্যের ভিত্তিতে পরিচালনা করেছিল। পরে তথ্য সঠিক না হওয়ায় আব্দুর রহিমের প্রতি পুলিশ বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জে হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেছে জমির ফসল

জামায়াত প্রার্থীর বাসায় পুলিশের অভিযান, ওসি প্রত্যাহারের দাবি

আপডেট সময় ১০:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬