ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে হাসপাতালে নিয়ে আসার সময় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি ও স্বামীকে মারধর, গর্ভপাত ক্ষমতায় যাওয়ার লোভে সাদিক কায়েমরা আর কত নিচে নামবেন?: রফিকুল ইসলাম মাদানী আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরে আসেনি জ্বালানি ইউরেনিয়াম বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযান, ভারতের ‘মদতপুষ্ট’ ৭১ সন্ত্রাসী নিহত গোপনে বৈঠক করতে সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহু সামনে যদি একটি সাপ ও একটি জামায়াত আসে, তবে আগে জামায়াত সম্পর্কে সাবধান হতে হবে: ফজলুর রহমান  নির্বাচনে জিতলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতি দিলেন বেন গভির শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজনভ্যানে চিৎকার, পুলিশকে ফাঁকি দিয়ে দৌঁড়ে পালাল শীর্ষ সন্ত্রাসী মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ, বয়স হয়েছিল ১০০

ট্রাফিক আইন ভাঙলেই ডিমেরিট, ১২ পয়েন্টে বাতিল ড্রাইভিং লাইসেন্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

এবার রাজধানীর সড়কে ট্রাফিক আইন ভঙ্গ করলে চালকদের এখন ড্রাইভিং লাইসেন্স খোয়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। চালকরা আইন ভঙ্গ করলেই স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে ডিমেরিট পয়েন্ট, মোট ১২ পয়েন্টে বাতিল হবে লাইসেন্স। এছাড়াও মোট ১৩ ধরনের অপরাধে পয়েন্ট কাটা গিয়ে শূন্য হলেই লাইসেন্স বাতিল হবে। তবে আপাতত চার চাকার যানবাহনের চালকদের বিরুদ্ধে এই ব্যবস্থা প্রয়োগ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গাড়িচালক রাস্তায় চলার সময় কোনো নিয়মের ব্যত্যয় ঘটালে ট্রাফিক পুলিশ এতদিন মামলা দিতো গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে। আর মামলা বা জরিমানার মাসুল গুনতেন গাড়ির মালিকরা। তবে নতুন ব্যবস্থায় এবার শুধু মামলা বা জরিমানায় নয়, কাটা যাচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখন আরও কড়া নজরদারি ট্রাফিক পুলিশের। আইন ভাঙলেই হচ্ছে মামলা, সঙ্গে যোগ হয়েছে অটো মামলা। নতুন ব্যবস্থায় এসব অপরাধের হিসাব যুক্ত হবে চালকের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও। নির্দিষ্ট অপরাধে কাটা যাবে পয়েন্ট। কারও পূর্ণ ১২ পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হবে লাইসেন্স।

এদিকে ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, গত দুই মাসে হাজারেরও বেশি চালক পয়েন্ট হারিয়েছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, শুধু মানুষকে জরিমানার আওতায় আনা বা পয়েন্ট কাটা তাদের উদ্দেশ্য নয়, বরং মূল লক্ষ্য জনগণকে সচেতন করা। তিনি আরও বলেন, নতুন করে এই ব্যবস্থা চালু হওয়ায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

তবে পয়েন্ট হারানোর পর আপিলের সুযোগ রয়েছে। পরবর্তী ছয় মাসে কোনো অনিয়ম না করলে দুই পয়েন্ট পুনরায় যুক্ত হবে। বাস্তবতা হচ্ছে, এখনও অনেক চালকই ডিমেরিট পয়েন্ট ব্যবস্থা সম্পর্কে জানেন না। একজন চালক বলেন, নিয়ম চালু হয়েছে, কিন্তু তিনি এখনও বিষয়টি জানেন না। আরেকজন চালকের ভাষ্য, সড়কের নিয়ম–কানুন ঠিকভাবে মেনে চললে মামলা বা পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে না।

অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, সড়ককে লেনভিত্তিক করতে হবে এবং চালকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, দেশের অধিকাংশ চালক অপেশাদারি পরিবেশে গড়ে উঠেছে, তাই তাদের যথাযথ প্রশিক্ষণ ও সচেতনতা জরুরি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিক কারাগারে

ট্রাফিক আইন ভাঙলেই ডিমেরিট, ১২ পয়েন্টে বাতিল ড্রাইভিং লাইসেন্স

আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬