ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

তারেক রহমানের ঢাকায় কোনো বাড়ি নাই, তিনি ভাড়া বাড়ি খুঁজছেন: আবদুস সালাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১২২৩ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। রোববার (১০ আগস্ট) নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’

তিনি বলেন, ‘যে স্বৈরাচারী আওয়ামী লীগ সব কিছু দখল করে নিয়েছিল, আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন, তিনি দলের নেতা নন শুধু, তিনি দেশের নেতা।’

তিনি আরও বলেন, জিয়াউর রহমান যেমন ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যখন তারেক রহমান আসবেন, এক মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। তখন হেনাতেনা চলবে না, কোনো চুরি-বাটপাড়ি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন; কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনো অনেকে টের পাচ্ছেন না। কারণ তিনি দেশকে ভালোবাসেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

তারেক রহমানের ঢাকায় কোনো বাড়ি নাই, তিনি ভাড়া বাড়ি খুঁজছেন: আবদুস সালাম

আপডেট সময় ০৪:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫