ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

এবার ভারতেরপ্রধানের বাংলাদেশ সফর ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, এটা নিয়ে জল্পনার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, তিনি চীন থেকে ঢাকায় এসেছেন। এটি তার একধরনের সফর। এ সফরে তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট কাউন্টারপার্টের সঙ্গে বৈঠক করবেন। আমাদের গোয়েন্দাপ্রধানও এর আগে ভারত সফর গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরও বলেন, ভারতের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান আগে বাংলাদেশে যেভাবে কাজ করেছে, বিশেষ করে শেখ হাসিনার আমলে যে ধরনের মনোভাব দেখিয়েছে, তা আর হতে পারে না। আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করছি। একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল দেশের সঙ্গে যেভাবে আচরণ করতে হয়, সেভাবেই কথা বলতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। যে হাসিনার সহযোগী হয়, এখনও আছে। পাঁচ তারিখে তার বক্তব্যও শোনা গেছে। উই ডোন্ট কেয়ার, তার কত সুনাম আছে। এসব ফালতু কথা (নিরাপত্তাহীনতার) বলে সরকারকে কিছুটা চাপে ফেলতে চান। তিনি আরও বলেন, সাকিব আসবেন এবং তার নিরাপত্তার মাধ্যমে সেটা ফেস করবেন, এবং তার যা যা অভিযোগ আছে এবং সেখানে যা যা আইনগত ব্যাপার আছে, সব তিনি মেনে নিয়ে যদি আসেন, কোনো সমস্যা দেখি না।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাও যদি বাংলাদেশে যদি আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি আসবেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে তিনি বিচারিক প্রক্রিয়ায় যাবেন, পূর্ণ অধিকার ভোগ করবেন বিচারিক প্রক্রিয়ায়। যা যা করা দরকার, তারপর আদালত যে সিদ্ধান্ত নেবে, সেটা আমরা সবাই মেনে নেব। তিনি আরও বলেন, হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না, এটা না, ভবিষ্যতেও হতে দেব না। কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬