এবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি উষ্ণ শুভকামনা জানান তিনি।
সামাজিক যোগাযোগ্য মাধ্যমের ভেরিফায়েজ পেজে এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করি। আল্লাহ তাকে দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্য ও শক্তি দান করুন।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ আমার সঙ্গে একাত্ম হয়ে আমাদের দেশের একজন মূল্যবান বন্ধুর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা করে তার সুস্বাস্থ্য ও শক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেস্ক রিপোর্ট 























