ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো? বাংলাদেশি কৃষককে ফেরত দেওয়ায় ছাড়া পেল দুই ভারতীয় আত্মসমর্পণ করাতে চেয়েছিল, এখন আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে যুক্তরাষ্ট্র: ইরান আলোচনায় ব্যর্থ হলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আশ্রয় নেয়: ইরান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে ‘নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ টাইগারদের জন্য বড় সুখবর, ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলবে বাংলাদেশ! দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

যারা ইসরায়েলকে পিতৃভূমি মনে করে, তাদের সাথেই আঁতাত করতে চায় জামায়াত: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা ইসরায়েলকে বলে তাদের পিতৃভূমি, তাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলা আঁতাত করতে চায়।  আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ৫ আগস্টের পর তাদের নেতা বললেন আওয়ামী লীগের সবাইকে মাফ করে দিবেন। তাহলে মুগ্ধের আত্মদান বৃথা, তাহলে ওয়াসিম আকরামের আত্মদান বৃথা, তাহলে আবু সাঈদ যে রক্ত ঝরালো নিজের বুকে বুলেট বরণ করল, সেই আত্মদান বৃথা? আপনি তাদের রক্তকে মাড়িয়ে তাদের ক্ষমা করে দেবেন এবং বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক গড়ে তুলবেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রধান তার যে সরকারি বাড়ি, সেই বাড়ির চারিদিকে চিত্র প্রদর্শনী করলেন। সেই চিত্র প্রদর্শনী ৭১ থেকে শুরু করে জুলাইসেইখানে দেশের যিনি সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, তার কোনো ছবি নেই। এটা থেকেই বোঝা যায় যে তাদের অন্তরের মধ্যে কি কাহিনী তারা লিপিবদ্ধ করে রেখেছেন।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, ৭১ এর পথ ধরেই ৯০, ৭১ এর পথ ধরেই জুলাই। কারণ সেই চেতনা আছে যে এদেশের মানুষ লুঙ্গি পরে হাতে রাইফেল নিতে পারে, এদেশের মানুষ স্ট্যানগান নিয়ে নদীর সাঁতরে শত্রুর শিবিরে ধরা দিতে পারে। সেটাই হচ্ছে আমাদের ইতিহাস। সেটাই আমাদের ঐতিহ্য। সেটাই আমাদের গর্বের সম্পদ। সেটারই উত্তরাধিকার হচ্ছে আজকের প্রজন্ম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এসএসসিতে গাজী নজরুলের ‘স্ত্রীর’ রেজাল্ট কী হলো?

যারা ইসরায়েলকে পিতৃভূমি মনে করে, তাদের সাথেই আঁতাত করতে চায় জামায়াত: রিজভী

আপডেট সময় ০৩:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬