ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর ছিলেন কারিনা: আসিফ মাহমুদ বড় চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্পের চীন সফর একই ভুল করলে বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মতো হবে: ফজলুর রহমান আল্লাহ আর তাকে কষ্ট দিতে চাননি, তাই রহমতের ছায়ায় নিজের কাছে নিয়ে গিয়েছেন: কায়সার হামিদ স্বামীকে হত্যা করে লাশ টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা স্ত্রী সিরাজগঞ্জের এতিম দুই শিশুর পাশে প্রধানমন্ত্রী জামায়াত ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে, এটা আগে কেউ মনে করতেন না: শফিকুর রহমান তরুণীকে ধর্ষণের অভিযোগ, উপজেলা যুবদল নেতা বহিষ্কার আমাদের বড় সীমাবদ্ধতা ছিল রাজনৈতিক ‘ম্যান্ডেটের’ অভাব

সবকিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে: ভিপি প্রার্থী সাদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। বৃহস্পতিবার সকাল ১০টা ১৩ মিনিটে মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদানের পর এক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন।

তিনি বলেন, গতকাল রাথে থেকে যেসব আয়োজন হয়েছে, সেসব ভোট ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যথেষ্ট। নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিয়ে যাচ্ছে জাবি প্রশাসন। সবকিছুর ঊর্ধ্বে ওঠে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে প্রত্যাশা করেন সাদী।

এবার জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করবে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।

নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।

ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন। এদিন ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১ হাজার ৫০০ পুলিশ, সাত প্ল্যাটুন বিজিবি ও ৫ প্ল্যাটুন আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যে কোনো অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

সবকিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে: ভিপি প্রার্থী সাদী

আপডেট সময় ১২:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫