ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

এটা নির্বাচন নাকি শিবিরকে জেতানোর প্রশাসনিক পাঁয়তারা: প্রশ্ন সম্প্রীতির ঐক্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারসাজি করে ছাত্রশিবিরকে বিজয়ী করতে প্রশাসন চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মুরাদ চত্বরে এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের এজিএস প্রার্থী নূর-এ-তামীম স্রোত এ অভিযোগ করেন।

নূর-এ-তামীম স্রোত বলেন, কোন হলে ঠিক কতগুলো ভোট কাস্ট হয়েছে এবং কতগুলো ভোট গণনা হবে, তা জানা যাবে না। অনার্সের ভোটার লিস্টে কারও ছবি নেই। ছবি ছাড়াই ভোট নেয়া হচ্ছে। হাতে যে দাগ দেয়ার কথা, সে দাগও তারা দিচ্ছেন না। কেউ যদি অন্য কারও কার্ড নিয়ে ভোট দিতে চায়, তাও তিনি পারবেন।

তাজউদ্দিন হলে তিনবার ভোট বন্ধ হয়েছে উল্লেখ করে তিনি বললেন, ভোট যে সুষ্ঠু হচ্ছে না এটা প্রমাণিত। প্যানেলটির অভিযোগ, প্রায় প্রতিটি হলেই ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার কর্মীরা নিজ প্রার্থীদের নাম সম্বলিত চিরকুট বিলি করেছেন। যার তাৎক্ষণিক প্রতিবাদ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।

এদিকে, ছাত্রদলও এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে। বিকেল পৌনে ৪টার দিকে এই অভিযোগ এনে তারা নির্বাচন বর্জন করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

এটা নির্বাচন নাকি শিবিরকে জেতানোর প্রশাসনিক পাঁয়তারা: প্রশ্ন সম্প্রীতির ঐক্য

আপডেট সময় ০৫:৩৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫