ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফার কাছে লাল কার্ডে নিষিদ্ধ খেলোয়াড়ের জন্য তিনবার ফোন করেছিলেন ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী রোগীকে ১৯০ গ্রাম মাংসের জায়গায় দেওয়া হচ্ছে ৪০, হাতেনাতে ধরলেন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন থেকে ব্রাজিলের ‘হেক্সা’ পূরণ ‘আমি পালাইনি, সিদ্ধান্ত কোচের ছিল’, সেই পেনাল্টি নিয়ে ভিনি ৬ কারণে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের তীব্র অর্থ সংকট, ১০ হাজার সেনা ছাঁটাইয়ের পরিকল্পনা ইসরাইলের ফিলিস্তিনের প্রতি সমর্থনের জন্যই খামেনিকে হত্যা করা হয়েছে: হুথি

নালিতাবাড়ীতে ইমামের নেতৃত্বে সুদের টাকা আদায়ে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ৪

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১২৬২ বার পড়া হয়েছে

শেরপুরের নালিতাবাড়ীতে সুদের টাকা সময়মতো পরিশোধ না করায় এক ইমামের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গত বুধবার (৮ অক্টোবর) উপজেলার জামিরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রিতা বেগম নালিতাবাড়ী থানায় মামলা করেন।

গ্রেপ্তাররা হলেন— জামিরাকান্দা গ্রামের সুফিয়া বেগম (৪২), বাবুল মিয়া (২১), নয়ন মিয়া (১৯) ও খাদিজা বেগম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিতা বেগম পাঁচগাঁও জামে মসজিদের খতিব আমানুল্লাহ মুন্সির কাছ থেকে মাসিক ১০ শতাংশ সুদে এক লাখ টাকা ঋণ নেন। তিনি নিয়মিত সুদ পরিশোধ করলেও কিছুদিন আগে আসলের ৫০ হাজার টাকা ফেরত দেন। এরপরও ইমাম আমানুল্লাহ মাসে ১০ হাজার টাকা করে সুদ দাবি করেন এবং পাওনা আদায়ে ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে হামলা চালান বলে অভিযোগ।

হামলাকারীরা শ্রমিক ভাড়া করে ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ, গোসলখানা, রান্নাঘর ও মেঝের ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। খবর পেয়ে রিতা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা জানান, দ্রুত বিচার আইনে মামলা করে ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাড়িঘর হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন রিতা বেগম। স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফার কাছে লাল কার্ডে নিষিদ্ধ খেলোয়াড়ের জন্য তিনবার ফোন করেছিলেন ট্রাম্প

নালিতাবাড়ীতে ইমামের নেতৃত্বে সুদের টাকা আদায়ে বাড়িঘর ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৯:০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫