ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার হালান্ডের রাতের অদ্ভুত অভ্যাস! মুখে টেপ লাগিয়ে ঘুমান কেন, জানাল বিজ্ঞান পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা সমর্থক ফিফার কাছে লাল কার্ডে নিষিদ্ধ খেলোয়াড়ের জন্য তিনবার ফোন করেছিলেন ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে দেখছেন নেতানিয়াহু শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী রোগীকে ১৯০ গ্রাম মাংসের জায়গায় দেওয়া হচ্ছে ৪০, হাতেনাতে ধরলেন এমপি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর টানা ছয় বিশ্বকাপে শিরোপাহীন থেকে ব্রাজিলের ‘হেক্সা’ পূরণ

গাজা এখনো মুক্ত নয়, সংগ্রাম চলবে”— দেশে ফিরে দৃঢ় অঙ্গীকার শহিদুল আলমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে ফ্লোটিলা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি ইসরাইলিদের বর্বরতার বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলম।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,
“প্রথমেই বলতে চাই, এখনো গাজা মুক্ত হয়নি। তাই আমাদের সংগ্রাম শেষ হয়নি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, ততদিন আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”

ইসরাইলি বাহিনীর আচরণের তীব্র সমালোচনা করে শহিদুল আলম আরও বলেন,
“আমাকে আটক করার সময় বাংলাদেশি পাসপোর্ট দেখে তারা ক্ষিপ্ত হয়ে পড়ে এবং সেটি মাটিতে ছুড়ে ফেলে। একটি দেশের পাসপোর্ট এভাবে ছুড়ে ফেলা অপরাধ—এমন অপমান মেনে নেওয়া যায় না।”

দেশে ফেরার পর তিনি অন্তর্বর্তী সরকার, তুরস্ক সরকার, তুর্কি এয়ারলাইন্স এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরাইল থেকে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান তিনি। সেখানে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান। পরে স্থানীয় সময় সন্ধ্যায় ইস্তাম্বুল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে শনিবার ভোরে দেশে ফেরেন তিনি।

প্রসঙ্গত, শহিদুল আলমের মুক্তি ও প্রত্যাবাসনে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার সঙ্গে চালাকি চলবে না: নরওয়ের গোলকিপারকে নেইমার

গাজা এখনো মুক্ত নয়, সংগ্রাম চলবে”— দেশে ফিরে দৃঢ় অঙ্গীকার শহিদুল আলমের

আপডেট সময় ১০:১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫