বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কুরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫) নামে দুজন আহত হয়েছেন।
শনিবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নেতৃত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তিনি বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়া মাহফিল শুরুর আগেই একদল দুর্বৃত্ত প্রায় দেড় হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নিয়ে যায় এবং কিছু খাবার নষ্ট করে ফেলে। এতে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা উপস্থিত লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজন আহত হন।
হামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকেই মোংলা থানা ও পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
আহত সোবাহান মোল্লা, যিনি রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহসভাপতি, জানান—হামলার সময় তিনি মোবাইল ফোন ফেলে জীবন বাঁচাতে মোংলা থানার ভেতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তিনি অভিযোগ করেন, দোয়া মাহফিল বানচাল করতেই একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। হামলার সময় ডেকোরেটর মালিক ও বাবুর্চিদেরও হুমকি দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
ঢাকা
,
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ
গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা
জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু
ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক
আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান
ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত
ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত
গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে
ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার
খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলা করে খাবার লুট, আহত ২
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৬:৩৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- ২১৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























