ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে এআই দিয়ে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক আর্জেন্টিনা সমর্থকের ছবিতে ব্রাজিলের জার্সি বসিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিনব এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার (১৫ জুন) যশোরের কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবক।

ভুক্তভোগী ওই যুবকের নাম অহিদুর রহমান অন্তু। তিনি কেশবপুর উপজেলার মূলগ্রাম এলাকার মশিয়ার রহমানের ছেলে। পাশাপাশি তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।। অন্যদিকে, যার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে তার নাম রাসেল বাবু। তিনি একই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ফুটবলকে কেন্দ্র করে প্রযুক্তির এমন অপব্যবহার স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগে অহিদুর রহমান উল্লেখ করেন, তিনি নিজের জ্ঞান ও বুদ্ধি হওয়ার পর থেকেই আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। কিন্তু অভিযুক্ত রাসেল বাবু তাকে ব্রাজিলের সমর্থক হিসেবে প্রমাণের উদ্দেশ্যে এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবিতে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন। সম্পাদিত ওই ছবিগুলো রাসেলের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অহিদুর রহমান বলেন, ‘একজন নিবেদিত আর্জেন্টিনা সমর্থক হিসেবে এ ধরনের কাজ আমার জন্য চরম মানহানিকর। বিষয়টি আমার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে, যা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সম্পূর্ণ পরিপন্থী।’

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এর সত্যতা যাচাই করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে এআই দিয়ে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ

আপডেট সময় ০৪:৫১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬