ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক সাবেক এমপি ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের: সংসদে প্রধানমন্ত্রী

দেশের সাধারণ মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের সর্বস্তরের মানুষের পরামর্শ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন, দল পরিচালনা, এমনকি নির্বাচনে বিজয়ী হলে সরকার পরিচালনাসহ সব বিষয়েই পরামর্শের ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন করা হবে। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে যাতে গণমানুষের আশা-আকাক্সক্ষা ও মতামতের প্রতিফলন এবং বাংলাদেশে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ঘটে সে লক্ষ্যেই তাদের মতামত ও পরামর্শ গ্রহণের এই উদ্যোগ নিয়েছেন বিএনপির কর্ণধার। শিগগিরই তিনি সর্বস্তরের মানুষের কাছ থেকে মতামত আহ্বান করবেন।

এজন্য চেয়ারম্যানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের জন্য কিউ আর কোড চালু করা হবে। এই কিউ আর কোড সিস্টেমে একজন নাগরিক যেকোনো বিষয়ে তার মতামত দিতে পারবেন। এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই ‘ম্যাচ মাই পলিসি ডট নেট’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে বিএনপি। দলের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, ‘দেশের সর্বস্তরের মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতেই বিএনপি দল পরিচালনা থেকে শুরু করে নির্বাচন, জনরায়ে সরকারের গেলে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ধরনের কাজ করতে চায়। যাতে করে বিএনপি এবং ভবিষ্যৎ সরকারের প্রতিটি কার্যক্রমেই দেশের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে। এজন্যই আমাদের চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন।’

জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তারুণ্যের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বিএনপি ম্যাচ মাই পলিসি নামে নতুন ওয়েব অ্যাপ চালু করেছে। যেখানে দলটির নীতি নিয়ে তরুণ ও সাধারণ মানুষ মতামত দিতে পারবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, www.matchmypolicy.net’ এই ওয়েবসাইটে গিয়ে যেকোনো নাগরিক তাদের মতামত প্রকাশ করতে পারবেন। যা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার‌্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম। ম্যাচ মাই পলিসি একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। এখানে ম্যাচ হবে বিএনপির পলিসির সঙ্গে যে কারও মতামত। প্রতিটি স্ক্রিনে বিএনপির কিছু পলিসি বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ থাকবে, যা সোয়াইপ করেই নিজ অবস্থান জানা যাবে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা। অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে। যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে। এ প্রসঙ্গে বিএনপির সহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এইচ এম সাইফ আলী খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি মনে করে, ম্যাচ মাই পলিসি কেবল একটি প্রযুক্তিগত উদ্যোগ নয়-এটি পলিসিনির্ভর রাজনীতি, অংশগ্রহণমূলক গণতন্ত্র এবং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স!

দেশের সাধারণ মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান

আপডেট সময় ১০:২৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬