ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুর বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না: পাকিস্তানের সেনাবাহিনী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ভারতজুড়ে ব্যাপক ধরপাকড়, আইএসআই সম্পৃক্ততার অভিযোগে আটক শত শত

ভারতীয় রাফাল যুদ্ধবিমানের নারী পাইলটকে আটক করেছে পাকিস্তান?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৩৯৬০ বার পড়া হয়েছে

চারদিনের সামরিক সংঘাতের সময় ভারতের বিমানবাহিনীর একজন পাইলটকে পাকিস্তান আটক করে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ভারতীয় অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালের ওই নারী পাইলটকে আটকের গুঞ্জনের বিষয়ে কথা বলেছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন লড়াইয়ের সময় পাকিস্তান ভারতীয় কোনও পাইলটকে আটক করেনি।

ভারতে পাকিস্তানের পাল্টা হামলার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় পাইলটকে আটকের বিষয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন ও একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে, ‘‘ভারতীয় বিমান বাহিনীর নারী পাইলট শিবাঙ্গী সিংকে আটক করেছে পাকিস্তান। ভারতীয় যুদ্ধবিমানে পাকিস্তানি সৈন্যরা গুলি চালানোর পর সেটি বিধ্বস্ত হয়। পরে সেই বিমানের পাইলট শিবাঙ্গী আটক করে পাকিস্তানের সামরিক বাহিনী।’’

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরীর কাছে এই বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় এক সাংবাদিক তার কাছে জানতে চান ভারতীয় কোনও পাইলট পাকিস্তানের হেফাজতে আছে কি না এবং যদি থাকেন তাহলে তাকে ফেরত পাঠানো হবে কি না?

জবাবে জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘‘আমি একেবারে পরিষ্কারভাবে এটা নিশ্চিত করতে পারি যে, ভারতীয় কোনও পাইলট আমাদের হেফাজতে নেই। এটা সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরঞ্জন। ভুয়া সংবাদ এবং প্রচারণার একাধিক উৎস থেকে এই ধরনের গুজব ছড়ানো হয়েছে।’’

পাকিস্তানে ভারতীয় পাইলটের আটবের বিষয়টিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার। একই সঙ্গে দেশটির জনগণকে অপতথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে দেশটি।

সূত্র: জিও নিউজ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার

ভারতীয় রাফাল যুদ্ধবিমানের নারী পাইলটকে আটক করেছে পাকিস্তান?

আপডেট সময় ০৭:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫