ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ ১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট বিদ্যুৎ সংকট: ‘১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, এলেও ২০ মিনিটের বেশি থাকে না’ আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা ধারের টাকা ফেরত না দেওয়ায় আওয়ামী লীগ নেত্রীর ৬ মাসের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুরানো হলো পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০

আমরা শুধু আমাদের অপারেশন স্থগিত রেখেছি : মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৮১৭ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে, সেটিও শর্তসাপেক্ষ বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান যদি সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। পারমাণবিক বোমা নিয়ে পাকিস্তান কোনো প্রকার ‘ব্ল্যাকমেইল’ করলে নয়াদিল্লি তা সহ্য করবে না বলেও জানিয়েছেন তিনি।

সোমবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাাসবাদ দমনে আমরা নতুন নীতি নিয়েছি। এখন থেকে আমরা সন্ত্রাসী ও যেসব রাষ্ট্র সন্ত্রাসাবাদে মদত দেয়— উভয়কে আর ভিন্ন ভাবে বিবেচনা করা হবে না। আরেকটি কথা হলো, ভারত কোনো রাষ্ট্রের পারমাণবিক ব্ল্যাকমেইলও সহ্য করবে না

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ

আমরা শুধু আমাদের অপারেশন স্থগিত রেখেছি : মোদি

আপডেট সময় ১০:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫