ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির ৭  মাসে দেশ কেঁপেছে ৩০ বার: ঢাকার ৬ লাখ ভবনের ৪০ শতাংশ ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ মধ্যপ্রাচ্যের ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা  যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আজ নাসির-তামিমার বিয়ে মামলার রায়, দোষ প্রমাণ হলে হতে পারে ৭ বছরের কারাদণ্ড রামিসার পাশের বাসা থেকে পাঁচ বছরের শিশু নিখোঁজ, চার দিনেও মেলেনি খোঁজ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, সাইরেন বাজছে কুয়েতেও বাংলাদেশে সাড়ে ৮ হাজার অবৈধ ভারতীয় নাগরিক, চাকরী করছেন বিভিন্ন সেক্টরে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর ঘাঁটিতে ইরানের হামলা বাঁচতে চাইলে মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি আরাঘচির

দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকেলেই প্রধান বক্তা!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৬৯৪ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আজীবন বহিষ্কারের কয়েক ঘণ্টার মধ্যেই রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একটি দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছেন নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। বুধবার (১১ জুন) দুপুরে জেলা বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ওই দিন বিকেলেই তিনি জিউপাড়া ইউনিয়নে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির একটি কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। তবে তিনি দাবি করেছেন, আনোয়ারুলের বহিষ্কারের বিষয়টি তার জানা ছিল না।

বহিষ্কৃত নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা গণমাধ্যমকে বলেন, “কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। কিন্তু আমি বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই থাকব।”
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, “তাকে (আনোয়ারুল) নিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়া দলীয় সিদ্ধান্তের লঙ্ঘন। তদন্তে শৃঙ্খলাভঙ্গের সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার জানিয়েছেন, “বিষয়টি অধ্যাপক নজরুল ইসলাম আমাদের জানিয়েছে। তিনি বলছেন, বহিষ্কারের খবর তিনি জানতেন না।”

এ ঘটনায় স্থানীয় বিএনপির ভেতরে বিভক্তি ও অসন্তোষ দেখা দিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে টাকা দিয়েছে ইসলামী ব্যাংক, প্রমাণ করতে পারলে তাকে মেডেল দেব: স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে জামায়াত আমির

দুপুরে আজীবনের জন্য বহিষ্কার, বিকেলেই প্রধান বক্তা!

আপডেট সময় ০৮:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫