ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান জুয়ার আসরে বিএনপি নেতা ও হিসাবরক্ষকের ভিডিও ভাইরাল পাবনায় সড়ক দুর্ঘটনায় ছেলের বিয়ের আগের দিন মা-বাবা নিহত রুমিন ফারহানা কি গালি দিলেন, নাকি দোয়া দিলেন: জামায়াত আমির অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে হট্টগোল বিতরণের আগেই সরকারি ত্রাণের মেয়াদ শেষ, স্বাস্থ্যঝুঁকিতে দরিদ্ররা সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম লোডশেডিংয়ের সুযোগে ট্রান্সফরমার চুরি: ৬৫ দিনে গায়েব ২৬টি, চরম ভোগান্তিতে গ্রাহকেরা বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আহমেদাবাদের এই দুর্ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে, দুঃখিত করেছে। এটা কতটা হৃদয়বিদারক, তা কথায় বোঝানো যাবে না।” আজ বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান, “যতজন মানুষ এই ঘটনায় প্রভাবিত, তাদের প্রত্যেকের কথাই আমার ভাবনায় রয়েছে। বিপদে পড়া মানুষদের সহায়তায় নিযুক্ত মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি।”

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও শোক জানিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, “আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমি মর্মাহত। দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আহত যাত্রীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডরের ব্যবস্থাসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

এর আগে, আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এতে দুই শতাধিক যাত্রী ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডার এবং সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সার ব্যবস্থাপনায় মতিউর রহমান নিজামীর সময়ের দৃষ্টান্ত অনুসরণের আহ্বান

আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ

আপডেট সময় ০৬:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫