মিটফোর্ডে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রেক্ষিতে আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শাইখ আহমাদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এসব কসাইদের দমন করতে হলে কিসাস ছাড়া বিকল্প নেই।”
পোস্টটি জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এতে ২ লক্ষ ৪১ হাজারেরও বেশি রিয়েক্ট এবং প্রায় ৪ হাজার মন্তব্য পড়ে, যেখানে ন্যায়বিচার, নিরাপত্তা এবং ইসলামী আইন প্রয়োগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
শাইখ আহমাদুল্লাহ তার বক্তব্যে বলেন, “যখন কেউ পরিকল্পিতভাবে নিরপরাধ কাউকে হত্যা করে, তখন তার জন্য ইসলামে রয়েছে কিসাস বা বদলা হিসেবে মৃত্যুদণ্ড। এই বিধান কার্যকর হলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং হত্যাকারীরা ভয় পাবে।”
তিনি আরো বলেন, আইন ও বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রতা, দুর্নীতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়ে এসব নৃশংস হত্যাকাণ্ড বেড়েই চলেছে।
উল্লেখ্য, মিটফোর্ড হাসপাতালের সামনে এক ওষুধ ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করা হয়। এ ঘটনায় সামাজিক মাধ্যমে যেমন নিন্দার ঝড় উঠেছে, তেমনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জোরালো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























