ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ মা-বাবা নেই, দুই ভাইয়ের শূন্য ঘরে ‘গোল্ডেন এ প্লাস’ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের ইতিহাস নেই: রিজভী ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ সাকিব এখন নষ্ট পচে যাওয়া মানুষ: ডা. জাহেদ আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর ভর করে জামায়াত-বিএনপি খুন করছে: শেখ হাসিনা কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা

অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৪৬৫ বার পড়া হয়েছে

অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয় উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী। আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান অভিযান এবং গুমচেষ্টা মামলাসহ সাম্প্রতিক বিষয়াদি নিয়ে শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘মিটফোর্ড এলাকার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। এ মামলার ছায়া তদন্ত চলছে। এখনও বিস্তারিত কিছু বলার সময় আসেনি, তবে বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সেনাবাহিনী-পুলিশসহ অন্যান্য সংস্থাও আমাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় চাঁদাবাজি কিংবা ব্যবসায়িক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে এটা প্রাথমিক পর্যায়ের ধারণা।’ র‍্যাব প্রধান দৃঢ়ভাবে বলেন, ‘আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধু অপরাধী। সে যেই দলের হোক, যত বড় প্রভাবশালী হোক, কোনো ছাড় নেই। আমরা অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই গুছিয়ে এনেছি। আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযানে পরিস্থিতি উন্নতির দিকে। আশা করছি, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে একটি সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে পারবো।’

সম্প্রতি গণপিটুনির ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘কোনোভাবেই আইন হাতে তুলে নেয়া যাবে না। মব সন্ত্রাস করে অন্যায়ভাবে কোনো দাবি আদায় করার সংস্কৃতি বন্ধ করতে হবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এছাড়া ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার মিথ্যা হুমকি দিয়ে ফোন করায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও মন্তব্য করেন র‍্যাব মহাপরিচালক।তিনি বলেন, ‘এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এমন গুজব ছড়িয়ে নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে র‍্যাব সজাগ রয়েছে।’

সংবাদ সম্মেলনের একপর্যায়ে র‍্যাব ডিজি জানান, চট্টগ্রামে স্ত্রীকে হত্যার পর মরদেহ গুমের চেষ্টার মামলার প্রধান আসামিকেও গ্রেফতার করেছে র‍্যাব।তিনি বলেন, ‘এটি একটি নির্মম ঘটনা। দীর্ঘ সময় ধরে পলাতক থাকা আসামিকে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা শনাক্ত ও গ্রেফতার করতে পেরেছি। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

অপরাধী কোন দলের নেতা, সেটা বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক

আপডেট সময় ০২:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫