ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য! মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ছাত্রলীগের সঙ্গে মিশে নির্যাতনে জড়িত শিবির কি ক্ষমা চাইবে না: আব্দুল কাদের চাঁদা না দেওয়ায় মাছের খামারে ভাঙচুর ও বিষ প্রয়োগ, বিএনপি নেতা গ্রেপ্তার হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা ‘লিও, তুমি এমন এক ইতিহাস গড়েছ, যা চিরকাল টিকে থাকবে’: ক্রিশ্চিয়ানো রোনালদো চুক্তি করতে চাই না, তবে ইরান যুদ্ধ থামাতে সবকিছু দিতে রাজি: ট্রাম্প আমি নোবেল পাওয়ার যোগ্য, কিন্তু দেবে কি না জানি না: ট্রাম্প শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো ভারত

গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে: নাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলতে চাই, এত মানুষের জীবন যাওয়ার পরও যদি তারা মনে করে, দেশ আগের বন্দোবস্তে ফিরে যাবে তাহলে বলে দিতে চাই গণঅভ্যুত্থান-এর শক্তি এখনো মাঠে আছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা কর্মসূচির ১২তম দিনে সাতক্ষীরা আসিফ চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘৫ আগস্ট আমরা জাতীয় সরকারের কথা বলেছিলাম, তারা সাড়া দেয়নি। দেশ সংস্কারে আমাদের দরজা খোলা আছে এখনো।’

নাহিদ আরও বলেন, ‘চাঁদাবাজদের ভয় পাওয়ার কারণ নেই। ছাত্র-জনতা হাসিনাকে ভয় পায়নি। ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়েছে। মানুষের অধিকার রক্ষায় আমাদের কাজ করতে হবে।’

এর আগে শনিবার দুপুর ১ টায় খুলনা থেকে গাড়িবহর সাতক্ষীরা পৌঁছায়। এসময় কুমিরা বাজার এলাকায় তাদের বরণ করে নেয়া হয়। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আমতলা থেকে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে আসিফ চত্বরে পথসভায় অংশ নেন নাহিদ-হাসনাতসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউরোপীয় পার্লামেন্ট ভবনে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য!

গণঅভ্যুত্থানের শক্তি এখনো মাঠে আছে: নাহিদ

আপডেট সময় ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫