ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে খোঁচা আরাগচির পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী জেন জি’র পর এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত ‘জুলাই ও হাদী ব্যবসায়ী’ উল্লেখ করে পোস্ট, রাবি শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ জামিনের পর তিশা, ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’ গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: মেসি অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী প্রিয় বন্ধু কামাল হোসেনের জানাযায় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে বন্ধু প্রদীপ

দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচল রেখেছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বন্যা ও পাহাড়ধস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

রাঙামাটার একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের যতদিন সহায়তা প্রয়োজন হবে, ততদিন সরকার খাদ্য ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। তাঁর ভাষায়, ‘প্রধানমন্ত্রী সবাইকে দৌড়ের ওপর রেখেছেন।’ কোথায় কী প্রয়োজন, সে বিষয়ে তিনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তিন পার্বত্য জেলা ও আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

তিনি বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। প্রয়োজনে আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য: ট্রাম্পকে খোঁচা আরাগচির

দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচল রেখেছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬