বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ বিষয়ে এবার মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আগামী ডিসেম্বরে তিনি দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে সঙ্গে নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এই প্রথম তিনি দেশে ফেরার সম্ভাব্য সময়সীমার কথা প্রকাশ্যে জানান।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং নিজের দেশে ফেরার অধিকার তার রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, গত কয়েক বছরে বাংলাদেশে যা ঘটেছে, তা দেশটির জনগণ ও সংবিধানের জন্য ইতিবাচক নয়।
উল্লেখ্য, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনা ভারত যান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এদিকে বাংলাদেশে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

ডেস্ক রিপোর্ট 























