ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত বিশ্বকাপের সময়ের কিছুই তো তুমি জানতে পারলে না বাবা: মেসি অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী প্রিয় বন্ধু কামাল হোসেনের জানাযায় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে বন্ধু প্রদীপ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পল্লী বিদ্যুৎ অফিসে এলাকাবাসীর ভাঙচুর স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা বহনের দাবি অসত্য ও কল্পনাপ্রসূত: পুলিশ মার্কিন ক্ষেপ/ণাস্ত্র পেলেই রাশিয়ায় হা’ম’লা চালাবেন জেলেনস্কি নতুন গাড়ি নিয়ে ড্রাইভিং শেখার সময় পড়লেন পুকুরে, নারীর করুণ মৃত্যু এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প

দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচল রেখেছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বন্যা ও পাহাড়ধস পরিস্থিতি মোকাবিলায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সার্বক্ষণিক নজরদারি চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

রাঙামাটার একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের যতদিন সহায়তা প্রয়োজন হবে, ততদিন সরকার খাদ্য ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। তাঁর ভাষায়, ‘প্রধানমন্ত্রী সবাইকে দৌড়ের ওপর রেখেছেন।’ কোথায় কী প্রয়োজন, সে বিষয়ে তিনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন।

প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তিন পার্বত্য জেলা ও আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

তিনি বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। প্রয়োজনে আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত

দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচল রেখেছেন প্রধানমন্ত্রী: ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬