ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘জিয়ার আদর্শ বিক্রি করে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি’ — মুফতি ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জনগণ আর কোনো চোর, ডাকাত, চাঁদাবাজকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে না।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভাটি আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঝিকরগাছা উপজেলা শাখা।

মুফতি ফয়জুল করীম বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ যারা বিএনপিকে বছরের পর বছর ভোট দিয়েছে, আজ তারাই সবচেয়ে বেশি উপেক্ষিত। বিএনপি শুধু জিয়াউর রহমানের আদর্শের কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে। খালেদা জিয়ার আমলে তিনবার ও পরবর্তীতে আরও দুইবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি। আদর্শ বিক্রি করে ক্ষমতায় গিয়ে জনগণের জন্য কিছুই করতে পারেনি তারা।’

জনসভায় তিনি আরও বলেন, ‘ধানের শীষ, নৌকা, লাঙ্গল—সব প্রতীকই গরিবের, কিন্তু যারা এগুলো নিয়ে নির্বাচন করে তারা কেউ গরিব নয়। ধানের শীষের প্রার্থী ধান কাটতে পারে না, নৌকার প্রার্থী নৌকা চালাতে পারে না, লাঙ্গলের প্রার্থী চাষ জানে না। কিন্তু হাতপাখা ঘোরাতে জানে সবাই। এই প্রতীক হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার—যেখানে কারেন্ট ফেল করে, হাতপাখা ফেল করে না।’

মুফতি ফয়জুল করীম বলেন, ‘হাতপাখার বিজয় মানেই জাতির শান্তি ও কল্যাণের বিজয়। জনগণ আজ পরিবর্তন চায়, পিআর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন চায়, গণহত্যার বিচার চায়। সেই পরিবর্তনের ডাকেই আজকের এই গণঅভুান।’

সভায় উপস্থিত অন্যান্য নেতারা ঝিকরগাছা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আবদুল কাদের-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, দলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, যশোর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আজিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মিয়া আবদুল হালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সরদার প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘জিয়ার আদর্শ বিক্রি করে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিএনপি’ — মুফতি ফয়জুল করীম

আপডেট সময় ১২:৩৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫