ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, বিকল্প নেই: প্রধান উপদেষ্টা ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। দুই ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ও কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়।

কমিশন সদস্যরা জানান, খুব শিগগিরই তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে। আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে ঐকমত্য কমিশন।

ড. ইউনূস বৈঠকে বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধানতম তিনটি ম্যান্ডেটের একটি হলো সংস্কার। তাই নির্বাচন ও বিচারের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নকেও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।” তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন শুধু সাধারণ নির্বাচন নয়, এটি একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যা বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে।”

বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। অপরদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন, বিকল্প নেই: প্রধান উপদেষ্টা ইউনূস

আপডেট সময় ১০:৫৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫