ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে গুনি নাই, তোদের মতো কর্মকর্তাদের গোনার টাইম নাই: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৮৫৩ বার পড়া হয়েছে

এবার পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে ১৬০ কিলোমিটার লংমার্চ শেষে শনিবার (১১ অক্টোবর) জেলা শহরের শেরেবাংলা পার্কে পথসভায় বক্তব্যকালে বিদ্যুৎ চলে গেলে বেশ চটে যান এনসিপি নেতা সারজিস আলম। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের প্রত্যেক প্রোগ্রামে যারা এটি করেছে তারা রাজনৈতিক…(অশ্লীল শব্দ)। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেবো—তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো।’

তিনি আরও বলেন, ‘নেসকো ও নেসকোর সঙ্গে জড়িত যারা আছেন তাদের হুঁশিয়ার করে বলি—এনসপি গত এক মাসে তিনটি প্রোগ্রাম করেছে তিন দিনই প্রোগ্রামের সময় বিদ্যুৎ চলে গেছে। একদিন হতো দুই দিন হতো কিছু বলতাম না। যখন প্রত্যেকবার হয় তখন আমরা মনে করি আপনারা এক একজন রাজনৈতিক…(অশ্লীল শব্দ)। আপনারা রাজনৈতিক চাটুকার পাচাটা। এজন্য এনসিপির প্রত্যেক প্রোগ্রামের সময়ে এটি হয়।

আজকের পর আমি সারজিস আলম এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি- এরপর থেকে কোনো প্রতিষ্ঠান পঞ্চগড়ে যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে ওই প্রতিষ্ঠান পঞ্চগড়ে থাকবে না। আপনাদের মতো দেউলিয়ারা নিজের আখের গোছানো শুরু করেন। খুনি হাসিনাকে গুনি নাই, তোদের মতো নেসকোর জেলা বিভাগের কর্মকর্তাদের গোনার টাইম নাই। এখান থেকে বের হয়ে দেখে নেবো—এরা এখানে কীভাবে পক্ষপাতমূলক আচরণ করে। এই পঞ্চগড়ে অবস্থান করে।’

সারজিস বলেন, ‘যখনই আপনি চাঁদাবাদ, দুর্নীতিবাজ দখলদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবেন—তখনি কারো জ্বালা শুরু হয়ে যায়। তখনি এভাবে বিভিন্নভাবে বাধা দেয়া হয়। আমরা স্পষ্ট করে বলি—আমরা পঞ্চগড়ের মাটিতে ক্ষমতার অপব্যবহারকারী দখলদার, চাঁদাবাদ, দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, সিন্ডিকেটের হোতাদের আর শান্তির ঘুম হবে না, যতদিন আমরা আছি। আমরা দেখে নেবো তাদের কলিজা কত বড় হয়ে গেছে। আমরা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে সেদিন মানুষ দেখবে একটা জেলা কেমন হওয়া উচিত।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে গুনি নাই, তোদের মতো কর্মকর্তাদের গোনার টাইম নাই: সারজিস

আপডেট সময় ০২:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫